| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হ্যারি কেইনের হ্যাটট্রিকে ডিএফবি পোকাল জিতল বায়ার্ন

  • আপডেট টাইম: 24-05-2026 ইং
  • 1489 বার পঠিত
হ্যারি কেইনের হ্যাটট্রিকে ডিএফবি পোকাল জিতল বায়ার্ন

জার্মান কাপ ডিএফবি পোকালের মেগা ফাইনালে স্টুটগার্টকে ৩-০ গোলে উড়িয়ে শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিখ। ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে হ্যাটট্রিক করেছেন ইংল্যান্ডের তারকা স্ট্রাইকার হ্যারি কেইন।

শনিবার (২৩ মে) বার্লিনের ঐতিহাসিক অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা পায়নি। উভয় দলের গোলকিপার কয়েকটি দারুণ সেভ করে ম্যাচে সমতা ধরে রাখেন। ফলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।

তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই বদলে যায় ম্যাচের চিত্র। ৫৫তম মিনিটে মাইকেল ওলিসের নিখুঁত ক্রস থেকে হেডে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন হ্যারি কেইন। গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা চালায় স্টুটগার্ট, কিন্তু বায়ার্নের শক্ত রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয় তারা।

এরপর ৮০তম মিনিটে লুইস দিয়াজের বাড়ানো বল থেকে নিজের দ্বিতীয় গোল করেন কেইন। এতে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় বাভারিয়ানদের হাতে।

ইনজুরি টাইমে পেনাল্টি এরিয়ায় অ্যাঞ্জেলো স্টিলারের হ্যান্ডবলের ঘটনায় পেনাল্টি পায় বায়ার্ন। স্পট কিক থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন হ্যারি কেইন। শেষ পর্যন্ত ৩-০ গোলের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মান জায়ান্টরা।

এই জয়ের মাধ্যমে চলতি মৌসুমে বুন্দেসলিগার পাশাপাশি ডিএফবি পোকাল শিরোপাও ঘরে তুলল বায়ার্ন মিউনিখ। তবে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পিএসজির কাছে হেরে যাওয়ায় ট্রেবল জয়ের স্বপ্ন পূরণ হয়নি তাদের।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪