| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাফুফেতে থমাস ডুলির ‘পরীক্ষামূলক’ নিয়োগ, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম: 24-05-2026 ইং
  • 1320 বার পঠিত
বাফুফেতে থমাস ডুলির ‘পরীক্ষামূলক’ নিয়োগ, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জার্মান-আমেরিকান কোচ থমাস ডুলিকে জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে ঘটা করে পরিচয় করালেও তার নিয়োগ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

শনিবার রাজধানীতে এএফসি গ্রাসরুটস ফুটবল ডে অনুষ্ঠানে তিনি বলেন, আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের প্রীতি ম্যাচটিকে ডুলির জন্য ‘পরীক্ষামূলকভাবে’ বিবেচনা করা হবে। ওই ম্যাচের পারফরম্যান্সের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, “আমরা সান মারিনো ম্যাচকে পরীক্ষামূলক হিসেবে দেখতে চাই এবং এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাই। বর্তমান প্রেক্ষাপটে কোচকে আগে মূল্যায়ন করা উচিত বলে আমি মনে করি।”

তিনি আরও জানান, কোচ নিয়োগ প্রক্রিয়া নিয়ে বাফুফে সভাপতির সঙ্গে তার আলোচনা হলেও থমাস ডুলির বিষয়ে তাকে কোনোভাবে যুক্ত করা হয়নি।

“ক্রিস কোলম্যানের বিষয়ে তারা আমার সহযোগিতা চেয়েছিল, আমি সহায়তা করেছি। কিন্তু থমাস ডুলির নিয়োগে আমার সঙ্গে কোনো আলোচনা হয়নি,” বলেন তিনি।

তবে মন্ত্রণালয় ও বাফুফের মধ্যে কোনো দূরত্ব নেই বলেও মন্তব্য করেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪