| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিশু রামিসা ধর্ষণ- হত্যা: স্ত্রীসহ সোহেল রানার বিরুদ্ধে আদালতে চার্জশিট

  • আপডেট টাইম: 24-05-2026 ইং
  • 1286 বার পঠিত
শিশু রামিসা ধর্ষণ- হত্যা: স্ত্রীসহ সোহেল রানার বিরুদ্ধে আদালতে চার্জশিট

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার আলোচিত মামলায় প্রধান অভিযুক্ত সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।

রোববার (২৪ মে) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুজনের বিরুদ্ধে চার্জশিট জমা দেন।

চার্জশিটে তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধেও গুরুত্বপূর্ণ অভিযোগ আনা হয়েছে। তদন্ত প্রতিবেদনে বলা হয়, হত্যাকাণ্ডের পর আলামত নষ্ট এবং ঘটনাকে ধামাচাপা দেয়ার চেষ্টায় তিনি সহযোগিতা করেছিলেন।

তদন্ত সংস্থা জানায়, ফরেনসিক রিপোর্ট, ডিএনএ পরীক্ষা এবং সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণের ভিত্তিতে আসামিদের সম্পৃক্ততা নিশ্চিত হওয়ায় চার্জশিট দাখিল করা হয়েছে।

এদিকে চার্জশিট দাখিলের পর মামলাটি দ্রুত বিচার প্রক্রিয়ার দিকে এগোচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ ঘটনায় গ্রেপ্তার থাকা দুই আসামি বর্তমানে কারাগারে রয়েছেন।

এর আগে ২০ মে বুধবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালত জবানবন্দি দেয় আসামি সোহেল রানা। একই সঙ্গে ঘটনায় সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে ঢাকার আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হকের আদালত তোলা হয়। শুনানি শেষে তাকেও কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। 

মামলার সূত্রে জানা যায়, রামিসা পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। গত মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে ঘর থেকে বের হলে স্বপ্না তাকে কৌশলে রুমের ভেতরে নেয়। ওইদিন সকাল সাড়ে ১০টার দিকে রামিসাকে স্কুলে যাওয়ার জন্য খোঁজাখুঁজি করতে থাকেন তার মা। একপর্যায়ে আসামির রুমের সামনে শিশুটির জুতা দেখতে পান তিনি। ডাকাডাকির পর কোনো সাড়াশব্দ না পেয়ে রামিসার বাবা-মা এবং অন্যান্য ফ্ল্যাটের লোকজন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আসামির শয়নকক্ষের মেঝেতে রামিসার মস্তকবিহীন মরদেহ এবং মাথা রুমের ভেতরে একটি বড় বালতির মধ্যে দেখতে পান। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বপ্নাকে হেফাজতে নেয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার সামনে থেকে সোহেল রানাকে গ্রেফতারে সক্ষম হয় পুলিশ।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪