| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিদ্যুৎ খাতের সমস্যা দ্রুত সমাধান করা হবে : প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম: 24-05-2026 ইং
  • 1224 বার পঠিত
বিদ্যুৎ খাতের সমস্যা দ্রুত সমাধান করা হবে :  প্রধানমন্ত্রী

দেশের বিদ্যুৎ খাতের সমস্যা দ্রুত সমাধানে সংসদের পরবর্তী অধিবেশনে আলোচনা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পার্লামেন্টই হবে সকল সমস্যার সমাধানের কেন্দ্র।

রোববার (২৪ মে) জাতীয় সংসদ ভবনে নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকারি প্রজেক্ট, ন্যাম ভবন, ব্যক্তি পর্যায়, কলকারখানা ও সেচ ব্যবস্থাপনায় সোলার সিস্টেম ব্যবহারের পরিকল্পনা নিয়েছে সরকার।

তিনি বলেন, “এক দশকে বিশ্বব্যাপী সৌরবিদ্যুতের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে সৌরশক্তি এখন কেবল পরিবেশবান্ধব নয়, বরং অর্থনৈতিকভাবে অত্যন্ত কার্যকর একটি সমাধান। আজকের এই প্রকল্প সেই বৃহত্তর যাত্রার অংশ।”

তিনি আরও বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, জাতীয় সংসদের এই উদ্যোগ দেশের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে অনুপ্রাণিত করবে। প্রতিটি নাগরিক যদি পরিচ্ছন্ন জ্বালানির এই অভিযাত্রায় অংশ নেয়, তাহলে খুব দ্রুতই বাংলাদেশ একটি সবুজ ও টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হতে পারে।

অনুষ্ঠানে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষ হলে প্রধানমন্ত্রীর অনুরোধে উদ্বোধন ঘোষণা করেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪