| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ৩

  • আপডেট টাইম: 24-05-2026 ইং
  • 705 বার পঠিত
বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ৩

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মায়ানমার সীমান্তঘেঁষা এলাকায় স্থলমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (২৪ মে) দুপুর ১টার দিকে ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্তের জিরো পয়েন্টের ৪২ নম্বর পিলার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজিবির রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন,অক্যমং তংচঙ্গ্যা (৪০), চিক্যং তংচঙ্গ্যা (৩৪) ও শৈফুচিং তংচঙ্গ্যা (৩২)। তারা সবাই ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বালুক্যাপাড়ার বাসিন্দা।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রোববার দুপুরে তুমব্রু নোম্যান্সল্যান্ড সংলগ্ন ৪২ নম্বর পিলারের কাছে একটি কলাবাগানে কাজ করতে যান ওই তিন ব্যক্তি। এ সময় সীমান্ত এলাকায় পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই অক্যমং তংচঙ্গ্যা নিহত হন। পরে তাকে উদ্ধার করতে গেলে পরপর আরও বিস্ফোরণ ঘটে এবং সঙ্গে থাকা অপর দুজন নিহত হন।

ঘটনার পর সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, মায়ানমার সীমান্তের বিভিন্ন স্থানে আগে থেকেই স্থলমাইন পুঁতে রাখা রয়েছে বলে আশঙ্কা রয়েছে, যা সীমান্তবর্তী জনগোষ্ঠীর জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক বলেন, ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে তিনজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪