| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্যালিকাকে ধর্ষণ, কারাগারে বোনজামাই

  • আপডেট টাইম: 24-05-2026 ইং
  • 460 বার পঠিত
শ্যালিকাকে ধর্ষণ, কারাগারে বোনজামাই

শ্যালিকাকে ধর্ষণ ও আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাফসান জানিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৩ মে) রাতে যশোর উপশহর এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ওবাইদুর রহমান।

পুলিশ জানায়, ডা. রাফসান জানির বিরুদ্ধে তার শ্যালিকা মণিরামপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করার পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন পলাতক থাকায় পুলিশ তার অবস্থান শনাক্ত করতে বিভিন্ন স্থানে নজরদারি বাড়ায়। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে মণিরামপুর থানা পুলিশ শনিবার রাতে যশোর উপশহরের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

মামলার অভিযোগে বলা হয়, প্রায় তিন বছর আগে পড়াশোনা করানো এবং নিজের সন্তানদের দেখাশোনার কথা বলে ডা. রাফসান জানি তার শ্যালিকাকে যশোরে নিজের কাছে নিয়ে আসেন। সেখানে অবস্থানকালে তিনি ভুক্তভোগীকে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করেন। ধর্ষণের সেই দৃশ্য গোপনে ভিডিও ধারণ করে পরবর্তীতে তা দিয়ে ভুক্তভোগীকে নিয়মিত ব্ল্যাকমেইল করতে থাকেন।

অভিযোগে আরও উল্লেখ আছে, পরবর্তীতে বিয়ের প্রলোভন ও আশ্বাস দিয়ে মণিরামপুর উপজেলা সদরে একটি বাসা ভাড়া নিয়ে ভুক্তভোগীকে সেখানে রাখেন ওই চিকিৎসক। সেখানেও দীর্ঘ সময় ধরে নানা ধরনের ভয়ভীতি ও মানসিক চাপ প্রয়োগ করে একাধিকবার ধর্ষণ করা হয়েছে ভুক্তভোগীকে। অবশেষে নিরুপায় হয়ে ভুক্তভোগী মণিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ডা. রাফসান জানিকে নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করার পর তাকে আদালতে সোপর্দ করলে বিচারক জামিন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠিয়েছেন।

সূর্যয় / আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪