| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষরিত হতে পারে: শেহবাজ শরিফ

  • আপডেট টাইম: 13-06-2026 ইং
  • 2185 বার পঠিত
২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষরিত হতে পারে: শেহবাজ শরিফ

মধ্যপ্রাচ্যে কয়েক মাস ধরে চলমান সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরান একটি শান্তি চুক্তির মূল কাঠামো নিয়ে ঐকমত্যে পৌঁছেছে। সম্ভাব্য এই সমঝোতার চূড়ান্ত খসড়াও ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

শনিবার(১৩ জুন) এক বক্তব্যে তিনি বলেন, দুই পক্ষের মধ্যে সমঝোতার মূল বিষয়গুলো নিয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে এবং এখন আনুষ্ঠানিক স্বাক্ষরের প্রস্তুতি চলছে।

আগামী ২৪ ঘণ্টার মধ্যেই ইলেকট্রনিক পদ্ধতিতে চুক্তি স্বাক্ষরিত হতে পারে। এরপর পরবর্তী সপ্তাহে কারিগরি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে চুক্তি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে বলে জানান শেহবাজ শরিফের।

প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা, পাল্টাপাল্টি হামলা এবং হরমুজ প্রণালিকে ঘিরে সংকট আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়ে তুলেছিল। এর ফলে বৈশ্বিক জ্বালানি বাজারেও অস্থিরতা দেখা দেয়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, এই সমঝোতা সফল হলে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমিত হওয়ার পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং কূটনৈতিক আলোচনার নতুন পথ উন্মুক্ত হবে।

তিনি বলেছেন, ‘‘আলোচনা চলাকালীন ধারাবাহিক অঙ্গীকার বজায় রাখার জন্য আমরা যুক্তরাষ্ট্র এবং ইরানকে ধন্যবাদ জানাতে চাই। সেই সঙ্গে আমাদের পাশে থাকার জন্য এই অঞ্চলের ভাইদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’’

পাকিস্তানের প্রধানমন্ত্রী আরো বলেন, ‘‘আমরা আত্মবিশ্বাসী যে, এই ঐতিহাসিক শান্তি চুক্তিটি স্থায়ী শান্তির জন্য শক্তিশালী ভিত্তি তৈরি করবে।’’ 

তবে চুক্তির বিস্তারিত শর্তাবলি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। যুক্তরাষ্ট্র ও ইরানের পক্ষ থেকেও সম্ভাব্য স্বাক্ষরের বিষয়ে এখনো পূর্ণাঙ্গ বিবৃতি আসেনি।

আল রাজীব/ আয়না নিউজ





ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪