| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

পল্লবীর শিশু ধর্ষণ ও হত্যা মামলায় রাষ্ট্রীয় ব্যয়ে আইনজীবী নিয়োগ

রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৪ মে) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

বিস্তারিত...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার বিদায়ী সাক্ষাৎ

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। রোববার (২৪ মে) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

রামিসা হত্যা মামলায় অভিযোগ গঠন শুনানি ১ জুন

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১ জুন দিন ধার্য করেছেন আদালত। ওইদিনই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিস্তারিত...

বিদ্যুৎ খাতের সমস্যা দ্রুত সমাধান করা হবে : প্রধানমন্ত্রী

দেশের বিদ্যুৎ খাতের সমস্যা দ্রুত সমাধানে সংসদের পরবর্তী অধিবেশনে আলোচনা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পার্লামেন্টই হবে সকল সমস্যার সমাধানের কেন্দ্র।

বিস্তারিত...

শিশু রামিসা ধর্ষণ- হত্যা: স্ত্রীসহ সোহেল রানার বিরুদ্ধে আদালতে চার্জশিট

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার আলোচিত মামলায় প্রধান অভিযুক্ত সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।

বিস্তারিত...

সুনির্দিষ্ট তথ্য উপাত্ত ও প্রমান ছাড়া যেকোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক যুগে ডেটা বা উপাত্ত ছাড়া যেকোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত বা ধারণা মাত্র

বিস্তারিত...

রামিসা হত্যা মামলার বিচার ৫–৭ দিনের মধ্যে সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যার মামলার বিচার দ্রুততম সময়ে সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, মামলাটির চার্জশিট দাখিলসহ বিচারিক কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে নেওয়া হচ্ছে এবং ৫ থেকে ৭ দিনের মধ্যেই বিচার শেষ করার লক্ষ্য রয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো নিবিড়ভাবে কাজ করছে।

বিস্তারিত...

পশুর হাটে ছিনতাই প্রতিরোধে ব্যবস্থা নেয়া হয়েছে : র‌্যাব ডিজি

কোরবানির ঈদকে কেন্দ্র করে পশু ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ ছিনতাইসহ যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক (ডিজি) মো. আহসান হাবীব পলাশ। তিনি বলেন, হাটে নিরাপত্তা নিশ্চিত করতে টহল ও চেকপোস্ট বৃদ্ধি করা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

বিস্তারিত...

পাসপোর্টে ফিরছে ‘একসেপ্ট ইসরাইল’ : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে আবারও যুক্ত হচ্ছে ‘ইসরাইল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, দেশের পররাষ্ট্রনীতি ও দীর্ঘদিনের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিস্তারিত...

গাজীপুরে প্রধানমন্ত্রীর দরবারে ‘বিশৃঙ্খলা’: আদালতে ৩ আনসার সদস্যের ‘জবানবন্দি’

গাজীপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ উপলক্ষে প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিতে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তিনজন আনসার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বিস্তারিত...

ঈদযাত্রায় স্বস্তি ফেরাতে চলবে ১০টি অতিরিক্ত বিশেষ ট্রেন

ঈদযাত্রাকে নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে রেলওয়ের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি স্টেশনের প্ল্যাটফর্মে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি আরও বাড়ানো হয়েছে এবং ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিস্তারিত...

দেশজুড়ে জমে উঠেছে কোরবানির পশুর হাট

রংপুর বিভাগের শঠিবাড়ি, বেতগাড়ি, খানসামা ও বড়বাড়িসহ শতাধিক স্থায়ী ও অস্থায়ী হাটে গরু নিয়ে ভিড় করেছেন খামারি ও কৃষকরা। দেশের বিভিন্ন জেলা থেকে আগত পাইকারি ক্রেতাদের উপস্থিতিও দেখা যাচ্ছে। তবে অনেক পাইকারি ব্যবসায়ীর দাবি, গত বছরের তুলনায় এবার মণপ্রতি গরুর দাম ৩ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত বেশি।

বিস্তারিত...

ঈদযাত্রায় স্বস্তিতে বাড়ি ফিরছেন যাত্রীরা, বাড়ছে বিশেষ ট্রেনের সংখ্যা

ঈদের আনন্দ পরিবার-প্রিয়জনের সঙ্গে ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। ঈদযাত্রার দ্বিতীয় দিনে রোববার (২৪ মে) সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের চাপ দেখা গেলেও এবার এখন পর্যন্ত বড় ধরনের হুড়োহুড়ি বা বিশৃঙ্খলা লক্ষ্য করা যায়নি।

বিস্তারিত...

রামিসা হত্যা মামলা : ফরেনসিক রিপোর্টে ধর্ষণের আলামত মিলেছে

রাজধানীর পল্লবীতে ৭ বছর বয়সী শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় ফরেনসিক রিপোর্ট সম্পন্ন হয়েছে। রিপোর্টে মৃত্যুর আগে শিশুটিকে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। রোববার (২৪ মে) ফরেনসিক রিপোর্ট পর্যালোচনা করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪