ইন্টারন্যাশনাল ডেস্ক : ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির বিষয়টি মঙ্গলবার দেশটির প্রেসিডেন্টসহ জ্যেষ্ঠ অন্য কর্মকর্তারা নিশ্চিত করেছিলেন।
কিন্তু এরপরও দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দিক থেকে বিষয়টি স্বীকার করে প্রকাশ্যে কোনো বক্তব্য আসেনি।
দেশটির কোনো বিষয়ে তার বক্তব্যই শেষ কথা। সে কারণে দেশটির ভেতরে ও বাইরে থেকে এখন নজর দেওয়া হচ্ছে যে তিনি এ বিষয়ে কখন কথা বলেন।
খামেনি তেহরানে তার নিয়মিত বাসবভনে অবস্থান না করে নিরাপদ বাংকারে অবস্থান করছেন- এমন খবর আগেই এসেছে, যদিও তা ইরান নিশ্চিত করেনি।
সবশেষ গত ১৮ জুন তার একটি ভিডিওবার্তা টেলিভিশনে প্রচার হয়েছে। ওই ভাষণে তিনি ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করতে ডোনাল্ড ট্রাম্প যে আহ্বান জানিয়েছিলেন তা প্রত্যাখ্যান করেন। ভিডিওটি ছিল পূর্বরেকর্ডকৃত।
সোমবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার বিষয়টি ঘোষণা করেন। পরের দিন ইরান ও ইসরায়েলের দিক থেকে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করা হয়। পরে ইরান ও ইসরায়েল দুই দেশই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে।
রিপোর্টার্স ২৪/এমবি