| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুই ম্যাচের নিষেধাজ্ঞার ফখরের বিরুদ্ধে

  • আপডেট টাইম: 03-04-2026 ইং
  • 1672 বার পঠিত
দুই ম্যাচের নিষেধাজ্ঞার ফখরের বিরুদ্ধে

লাহোর কালান্দার্সের পাকিস্তানি ব্যাটার ফখর জামানকে বল টেম্পারিং মামলায় দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়। এই  শাস্তির বিরুদ্ধে ফখর আপিল করলে তার আপিল খারিজ করে দিয়েছে পাকিস্তান সুপার লিগের টেকনিক্যাল কমিটি। ৩৫ বছর বয়সী ব্যাটারের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ প্রমানিত হওয়ায় মুলতান সুলতান্স ও ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে তাকে নিষিদ্ধ করা হয়। 

করাচি কিংসের বিপক্ষে কালান্দার্সের চার উইকেটে হারের ম্যাচে লিগের আচরণবিধি ভঙ্গ করেন ফখর। এক বিবৃতিতে পিসিবি  জানিয়েছে, এই রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। আচরণবিধি অনুসারে, পিএসএল টেকনিক্যাল কমিটির নেওয়া সিদ্ধান্তই পূর্ণ ও চূড়ান্ত। ফলে  আরোপিত শাস্তি কার্যকর থাকবে এবং আসন্ন দুটি ম্যাচে খেলতে পারবেন না ফখর। 

গত রোববার করাচির ইনিংসের শেষ ওভারের আগে জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল ১৪ রান। শেষ ওভারে লাহোর অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি, ফখর ও রউফ একত্রিত হয়ে বল নিয়ে নাড়াচাড়া করতে করতে কথা বলার এক ফাঁকে ফখর বলে নখ দিয়ে আঁচড় কাটতে থাকেন।

আম্পায়ার ফয়সাল আফ্রিদি রউফের কাছ থেকে বল চেয়ে নিয়ে পরীক্ষা করে আরেক আম্পায়ার শরফুদ্দৌলার সঙ্গে কথা বলার পর দুই আম্পায়ারই বল পরিবর্তনের সিদ্ধান্ত নেন। একই সঙ্গে বল বিকৃতির অভিযোগ এনে ফিল্ডিং দলকে পাঁচ রান জরিমানা করায় করাচির স্কোরবোর্ডে যুক্ত হয় পাঁচ রান। শেষ ৬ বলে যখন ৯ রান দরকার তখন তিন বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় করাচি কিংস।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪