| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রোববার থেকে ৩০ উপজেলায় হাম টিকাদান কার্যক্রম শুরু

  • আপডেট টাইম: 04-04-2026 ইং
  • 165 বার পঠিত
রোববার থেকে ৩০ উপজেলায় হাম টিকাদান কার্যক্রম শুরু

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, রোববার (৫ এপ্রিল) থেকে দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় হাম রোগ প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে।

শনিবার (৪ এপ্রিল) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

 মন্ত্রী বলেন, রোববার সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে টিকাদান কার্যক্রম শুরু হবে। প্রথম ধাপে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা দেওয়া হবে। যেসব শিশু অসুস্থ, হাম আক্রান্ত বা সন্দেহজনক, তাদের ভিটামিন এ ক্যাপসুলও দেওয়া হবে।

তিনি আরও জানান, পাঁচটি স্থানে মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরিদর্শন করা হবে। তিনি নিজে ঢাকার নবাবগঞ্জে যাবেন এবং কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী তত্ত্বাবধান করবেন।

মন্ত্রী সব নাগরিককে শান্ত থাকার পরামর্শ দিয়ে বলেন, “আমরা করোনার মতো সংক্রমণ জয় করতে পেরেছি। তাই হাম নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। অতীতের কার্যক্রম নিয়ে ঘাটাঘাটি করার চেয়ে বর্তমানে কার্যক্রম সফলভাবে সম্পন্ন করাই আমাদের লক্ষ্য।”

টিকাদান কর্মসূচির আওতায় থাকা উপজেলা

বরগুনার পৌরসভা-সদর, পাবনার পৌরসভা-সদর, ঈশ্বরদী, আটঘরিয়া, বেড়া, চাঁদপুরের পৌরসভা-সদর, হাইমচর, কক্সবাজারের মহেশখালী, রামু, গাজীপুর সদর, চাঁপাইনবাবগঞ্জের পৌরসভা-সদর, শিবগঞ্জ, ভোলাহাট, নেত্রকোনার আটপাড়া, ময়মনসিংহের সদর, ত্রিশাল, তারাকান্দা, রাজশাহীর গোদাগাড়ি, বরিশালের মেহেন্দিগঞ্জ, বাকেরগঞ্জ, নওগাঁর পোরশা, যশোরের পৌরসভা-সদর, নাটোরের পৌরসভা-সদর, মুন্সীগঞ্জের পৌরসভা-সদর, লৌহজং, শ্রীনগর, মাদারীপুরের পৌরসভা-সদর, ঢাকার নবাবগঞ্জ, ঝালকাঠির নলসিটি, শরীয়তপুরের জাজিরা।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪