ইরানে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ায় যুদ্ধবিমানের নিখোঁজ ক্রুকে খুঁজে বের করতে স্থানীয় সময় গতকাল শুক্রবার রাতে তারা দেশটিতে প্রবেশ করে।
এফ-১৫ যুদ্ধবিমানটিতে দুজন ক্রু ছিলেন। যার একজনকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভিযান চালিয়ে উদ্ধার করা হলেও অপরজনকে খুজে পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা যখন তাদের ক্রুকে উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছে ঠিক তখন ওই ক্রুকে ধরতে পাল্টা অভিযান চালাচ্ছে ইরানি মিলিশিয়ারা। এদিকে ইরানের রাষ্ট্রীয় টিভিতে এক ঘোষণায় বলা হয়েছে, যদি কেউ মার্কিন বিমানবাহিনীর এই পাইলটকে জীবিত অথবা মৃত অবস্থায় পায় তাহলে তাকে ৬০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে।
গতকাল এফ-১৫ এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের একটি এ-১০ ওয়ার্থগ যুদ্ধবিমানও ভূপাতিত করে ইরানি সেনারা। এটি হরমুজ প্রণালির কাছে পারস্য উপসাগরে আছড়ে পড়ে। এ মডেলের বিমান সাধারণ খুব কাছ থেকে হামলা চালানোর জন্য ব্যবহার করা হয়।