| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তান ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে

  • আপডেট টাইম: 04-04-2026 ইং
  • 408 বার পঠিত
পাকিস্তান ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে

পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার ভূমিকা নিয়েছিল। ইরানি কর্মকর্তারা পাকিস্তানে গিয়ে মার্কিনিদের সঙ্গে আলোচনা করতে অস্বীকৃতি জানালে তাদের এ প্রচেষ্টা ব্যর্থ হয়। এছাড়া যুক্তরাষ্ট্র আলোচনায় যেসব শর্ত দিচ্ছে সেগুলো অগ্রহণযোগ্যও বলে জানিয়েছে তেহরান। ফলে যুদ্ধ বন্ধে আঞ্চলিক মধ্যস্থতার প্রচেষ্টা এখন একদমই থমকে গেছে বলে শুক্রবার (৩ এপ্রিল) জানিয়েছে সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল।

মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের দাবি, যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালি খোলা নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা হচ্ছে। ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বুধবার কথা বলে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে দাবি করেন, ইরানের প্রেসিডেন্ট যুদ্ধবিরতির অনুরোধ করেছেন। কিন্তু হরমুজ না খোলা পর্যন্ত তারা কোনো যুদ্ধবিরতি করবেন না।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, ট্রাম্পের এমন দাবি মিথ্যা ও ভিত্তিহীন। গতকাল শুক্রবার ইরানের একটি সূত্র জানিয়েছে যুক্তরাষ্ট্র তাদের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও তাতে কোনো সাড়াই দেয়নি ইরান।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪