| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : মির্জা ফখরুল

  • আপডেট টাইম: 05-06-2026 ইং
  • 355 বার পঠিত
গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : মির্জা ফখরুল

দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং চক্রান্তকারীদের চিহ্নিত করে প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন, বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৫ জুন) জাতীয় প্রেসক্লাব-এ আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার এবং ভুল প্রচারণায় রাজনৈতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে সুস্থ রাজনৈতিক চর্চা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। 

তিনি অভিযোগ করেন, দীর্ঘ আন্দোলন ও অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত গণতান্ত্রিক সুযোগকে নস্যাৎ করতে এবং দেশে অস্থিতিশীলতা তৈরি করতে একটি মহল পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে।

বিএনপিকে একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, দলটি জনগণের অধিকার ও কল্যাণে কাজ করে যাচ্ছে। তবে দেশে গণতন্ত্র ও জনগণের অধিকারে বিশ্বাসহীন একটি অশুভ শক্তির উত্থান ঘটেছে বলে দাবি করেন তিনি। এদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানান মির্জা ফখরুল।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, দেশজুড়ে নানা ধরনের ষড়যন্ত্র চলছে এবং এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ‘বটবাহিনী’। তবে এসব অপচেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেন তিনি।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪