| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিয়ে করেছেন সিমরিন লুবাবা

  • আপডেট টাইম: 01-04-2026 ইং
  • 3161 বার পঠিত
বিয়ে করেছেন সিমরিন লুবাবা

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সিমরিন লুবাবা বিয়ে করেছেন। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে ফেসবুকে বিয়ের খবর নিজেই জানানো হয়।

ফেসবুক পোস্টে লুবাবা লিখেছেন, “আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।”

পোস্টে ছবি প্রকাশ করা হলেও বর-কনের মুখ দেখানো হয়নি। পাত্রের পরিচয়ও স্পষ্টভাবে উল্লেখ করেননি তিনি। তাই নেটিজেনদের মধ্যে এখনো তার পাত্রের পরিচয় জানতে আগ্রহ রয়েছে।

সিমরিন লুবাবা মিডিয়া পরিবারে বড় হয়েছেন। তার দাদা প্রয়াত আব্দুল কাদের ছিলেন মঞ্চ ও টেলিভিশনের খ্যাতিমান অভিনেতা। শিশুশিল্পী হিসেবে পরিচিতি পাওয়া লুবাবা পরবর্তীতে অভিনয় ও মডেলিং-এ নিয়মিত কাজ করেছেন। তবে গত বছরের শেষ দিকে তিনি পুরোপুরি বিনোদন জগত থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এবং নেকাব পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সীমিত কাজ চালিয়ে যাচ্ছেন।

ভক্ত ও নেটিজেনরা তার নতুন জীবনের এই পদক্ষেপ এবং আত্মপরিবর্তনের সাহসিকতাকে প্রশংসা করছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪