| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাহুলের মৃত্যুর স্বচ্ছ তদন্তে রাজপথে টালিউড তারকারা

  • আপডেট টাইম: 02-04-2026 ইং
  • 2357 বার পঠিত
রাহুলের মৃত্যুর স্বচ্ছ তদন্তে রাজপথে টালিউড তারকারা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের ভারতের তালসারিতে আউটডোর শুটিং চলাকালীন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে গত চার দিন ধরে উত্তাল টালিউডের অলিগলিতে একটাই প্রশ্ন, এই মৃত্যুর দায় কার? শোকের আবহ কাটিয়ে টালিপাড়ায় এখন প্রতিবাদের সুর। অভিনেতার মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত ও বিচারের দাবিতে এবার রাজপথে নামার ডাক দিয়েছে টালিউড শিল্পী ও টেকনিশিয়ানরা।

রাহুলের মৃত্যুর তিন দিন পর বুধবার সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থা 'ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স' মুখ খুলেছে । তবে তাদের দেওয়া বিবৃতি এবং ইউনিটের সদস্যদের বয়ানে একাধিক অসঙ্গতি মেলায় ঘনীভূত হয়েছে রহস্য বাড়ছে ক্ষোভ। বুধবার (১ এপ্রিল) রাতেই আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে প্রযোজনা সংস্থাকে আইনি নোটিস পাঠানো হয়েছে। এদিকে অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার এবং আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে দক্ষিণ কলকাতার এক থানায় এফআইআর দায়ের করার প্রক্রিয়া শুরু হয়েছে।

জানা যায়, রাহুলের মর্মান্তিক মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে টেকনিশিয়ান স্টুডিওতে প্রথমে মিটিং করার কথা থাকলেও ইন্ডাস্ট্রির অন্যতম অভিভাবক রঞ্জিত মল্লিকের বাড়িতে আর্টিস্ট ফোরামের মিটিংএ উপস্থিত ছিলেন প্রয়াত অভিনেতাপত্নী প্রিয়াঙ্কা সরকার। ম্যাজিক মোমেন্টস-এর বিরুদ্ধে এখনও পর্যন্ত আইনি পদক্ষেপ করা হয়নি ফোরাম কিংবা অভিনেতার পরিবারের পক্ষ থেকে। তবে বুধবার রাতে জবাব চেয়ে সংস্থাকে আইনি নোটিস পাঠায় আর্টিস্ট ফোরাম।

রাহুলের মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধান ও দোষীদের শাস্তির দাবিতে আগামী শনিবার (৪ এপ্রিল) বিকেল ৪টায় টেকনিশিয়ান স্টুডিও থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে এ মিছিলে ইন্দ্রদীপ দাশগুপ্ত, শ্রীজাত, সৃজিত মুখোপাধ্যায়, স্বরূপ বিশ্বাস, পিয়া সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, রানা সরকার-সহ আরও অনেকেই অংশ নেবেন।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪