| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

"আবার শুরু করি": তানিয়া বৃষ্টি

  • আপডেট টাইম: 03-04-2026 ইং
  • 1662 বার পঠিত
"আবার শুরু করি": তানিয়া বৃষ্টি

ছোট পর্দার বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি। ক্যারিয়ারের মধ্যগগনে থেকে যখন নিয়মিত শুটিং সেটে ব্যস্ত থাকার কথা, ঠিক তখনই  তৃতীয় বারের মতো তার মাথায়  সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন এক পোস্ট দিয়ে তানিয়া বৃষ্টি নিজেই  বিষয়টি নিশ্চিত করেছেন। 

‘৩য় সার্জারি, জীবন সুন্দর তানিয়া’ এই লেখাটুকু দিয়ে তানিয়া বৃষ্টির লড়াকু মানসিকতার পরিচয় পাওয়া যায়।  গত ১৪ ফেব্রুয়ারি প্রথমবার ঢাকার একটি হাসপাতালে তানিয়ার ব্রেন টিউমার অস্ত্রোপচার করা হলে সেখান থেকে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কালক্ষেপণ না করে তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়।

গত মার্চে চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে তার মাথায় দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এপ্রিলের শুরুতেই তৃতীয় দফার অস্ত্রোপচারে তাকে আবারও ভারতে পাড়ি জমাতে হয়। ১ এপ্রিল সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করে তানিয়া ছবির ক্যাপশনে নিজেকে সাহস দিয়ে তিনি লেখেন, ‘আবার শুরু করি তানিয়া।’


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪