সম্প্রতি ভারতে এক ব্যক্তিকে প্রকাশ্যে অপমান এবং তার ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা এবার আইনি বিপাকে পড়লেন। সোশ্যাল মিডিয়ায় বিমানে এক ব্যক্তির বিরুদ্ধে একজন মহিলা যৌন হেনস্থার অভিযোগ তোলার পর সেই পোস্ট ভাইরাল হলে রিচা ওই পোস্ট সঙ্গে সঙ্গে নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।
বিষয়টি নিয়ে রিচা বিতর্কে জড়ালে নেটিজেনরা সমালোচনা করে বলেন, একজন অভিনেত্রী শুধুমাত্র কোনও অভিযোগকে এভাবে পোস্ট করতে পারেন? যা এখনও প্রমাণিতও নয়। অনেকেই বলেন এমন পোস্ট কি আদৌ করা যায়? এই ঘটনায় অনেকেই রিচার বিরুদ্ধে সরব হয়।
ভিডিওতে অভিযুক্ত ব্যক্তি পরবর্তীতে রিচার বিরুদ্ধে মানহানির মামলা করেন এবং আদালতের পক্ষ থেকে জানানো হয়, অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই কোনও ব্যক্তির বিরুদ্ধে এমন পোস্ট করা ঠিক নয়। অভিযুক্ত ওই ব্যক্তি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ পুরোপুরি মিথ্যা দাবি করে শুধু রিচার বিরুদ্ধে নয়, অভিযোগকারিণী মহিলার বিরুদ্ধেও মানহানির মামলা করেছেন