| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোজ্যতেল সরকার নির্ধারিত দামের বেশি নিলে ব্যবস্থা

  • আপডেট টাইম: 09-04-2026 ইং
  • 369 বার পঠিত
ভোজ্যতেল সরকার নির্ধারিত দামের বেশি নিলে ব্যবস্থা

দেশের বিভিন্ন স্থানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ভোজ্যতেল বিক্রির অভিযোগের পরিপ্রেক্ষিতে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে সরকার। বুধবার (৮ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক নির্দেশনায় এ কথা জানানো হয়েছে। 

সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে বাজারে ভোজ্যতেল নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রি করা হচ্ছে। এতে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং বাজারে অস্থিরতা তৈরি হচ্ছে। পরিস্থিতিতে সরকার নির্ধারিত মূল্য নিশ্চিত করতে মাঠপর্যায়ে নজরদারি জোরদার এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। একইসঙ্গে অতিরিক্ত দামে তেল বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এবং দেশের সব জেলা প্রশাসকদের এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনায় বলা হয়েছে।



এফ এ / আয়না টিভি     

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪