| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিরোধীদলের ওয়াকআউট, সংসদে উত্তেজনা

  • আপডেট টাইম: 09-04-2026 ইং
  • 361 বার পঠিত
বিরোধীদলের ওয়াকআউট, সংসদে উত্তেজনা

জাতীয় সংসদের অধিবেশন থেকে আবারও ওয়াকআউট করেছে বিরোধী দলীয় জোট। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৫টা ৫৬ মিনিটে তারা অধিবেশন কক্ষ ত্যাগ করেন।

সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, দুঃখজনক হলেও সত্য, বিরোধীদলের যৌক্তিক আপত্তি উপেক্ষা করে আজ যে কয়েকটি গণবিরোধী বিল পাস করা হয়েছে, তার দায় আমরা নিতে চাই না। তাই আমরা সংসদ থেকে ওয়াকআউট করছি।

তার এই ঘোষণার পর বিরোধী জোটের সংসদ সদস্যরা একযোগে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান, যা সংসদে তাৎক্ষণিক উত্তেজনার সৃষ্টি করে।

এদিকে, বিরোধীদলের ওয়াকআউটের পর ডেপুটি স্পিকার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে বক্তব্য দেওয়ার সুযোগ দেন। 

তিনি বলেন, আইন প্রণয়নের প্রতিটি ধাপে ফাস্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং বিরোধীদল অংশগ্রহণ করেছে। এমনকি কেউ কেউ সমর্থনও দিয়েছেন। সব প্রক্রিয়ায় অংশ নেওয়ার পর ওয়াকআউটের অর্থ কী, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

তিনি বিরোধীদলকে ধন্যবাদ জানিয়ে আরও বলেন, আশা করি মাগরিবের নামাজের পর তারা আবার অধিবেশনে ফিরে আসবেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে বিরোধীদলের প্রতিবাদ ও ওয়াকআউটের ঘটনা সংসদে বারবার দেখা যাচ্ছে, যা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪