| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশে হামে আরও ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪২ জন

  • আপডেট টাইম: 09-04-2026 ইং
  • 337 বার পঠিত
দেশে হামে আরও ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪২ জন

দেশে হামে আক্রান্ত হয়ে এবং হামের লক্ষণ নিয়ে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন, বাকি ৬ জনের মৃত্যু হামের লক্ষণ নিয়ে হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, একই সময়ে নতুন করে ৬৪২ জন হামে আক্রান্ত হয়েছেন। এটি এক সপ্তাহের মধ্যে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এছাড়া ১,১৮৭ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছেন, যার মধ্যে ৬৭৪ জনকে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে দেশে ২৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হামের লক্ষণ নিয়ে ১৪৩ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতর জনগণকে সতর্ক থাকার জন্য পরামর্শ দিয়েছে এবং সময়মতো চিকিৎসা নেয়ার আহবান জানিয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪