ফিল্ডিংয়ে একসময় বেশ খারাপ অবস্থানে থাকা বাংলাদেশের সেই দৃশ্য অনেকটাই বদলেছে। বাংলাদেশ দল ক্যাচের ক্ষেত্রে এখনো কিছুটা পিছিয়ে থাকলেও ফিল্ডিং কোচ আশিক মজুমদারের চোখে, বিশ্বের সেরা তিনে আছে বাংলাদেশের ফিল্ডিং।
সিলেটে দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে আশিক বলেন, '। প্লেয়াররা কামব্যাক করেছে এটার পূর্ণ কৃতিত্ব ওদের দিতে হবে। প্লেয়াররা স্লিপ ক্যাচে অনেক ভালো। প্রথম ও দ্বিতীয় ইনিংসে আমাদের স্লিপ ক্যাচিং মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। প্লেয়ারদের রিয়ালাইজেশন পাওয়ার খুব তুখোড়। বিভিন্ন পরিবেশের সাথে খুব দ্রুত মানিয়ে নিতে পারে। ১৩৮-১৪০ কিলোমিটার গতির সাদমানের ধরা ক্যাচটি মোটেও সহজ না।'
আরও পড়ুন-
দ্বিতীয় টেস্টের আগেই ছিটকে যেতে পারেন সাদমান ইসলাম
'জীবনে উন্নতির কোনো শেষ নেই। প্রতিদিন শেখা, প্রতিদিন উন্নতি। আমাদের প্লেয়ারদের যে ডেডিকেশন, ফিল্ডিংয়ের প্রতি ভালোবাসা, উৎসাহ… এটা আরও ১% যদি আমরা বাড়াতে পারি, আলহামদুলিল্লাহ্ আমাদের প্লেয়াররা অনেক ভালো। ইনশাআল্লাহ, ভবিষ্যতে আরও ভালো হবে। বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে শীর্ষ তিন দলের একটা বলে আমি মনে করি।'
এফ এ/আয়না