| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তাইওয়ান ইস্যু যথাযথভাবে সামলানো না হলে চীন- যুক্তরাষ্ট্র সম্পর্ক ঝুঁকিপূর্ণ সংঘাতে ফেলতে পারে

  • আপডেট টাইম: 14-05-2026 ইং
  • 246 বার পঠিত
তাইওয়ান ইস্যু যথাযথভাবে সামলানো না হলে চীন- যুক্তরাষ্ট্র সম্পর্ক ঝুঁকিপূর্ণ সংঘাতে ফেলতে পারে

তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার (১৪ মে) বেইজিংয়ে দুই নেতার সরাসরি বৈঠকে এ বিষয়টি উঠে আসে। বৈঠকে শি জিনপিং বলেন, তাইওয়ান ইস্যু দুই দেশের সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয়।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, শি জিনপিং ট্রাম্পকে বলেন, তাইওয়ান ইস্যু যদি সঠিকভাবে পরিচালনা করা হয়, তাহলে দুই দেশের সম্পর্ক স্থিতিশীল থাকবে। কিন্তু ভুলভাবে ব্যবস্থাপনা করা হলে তা উত্তেজনা বাড়িয়ে সংঘাতের পর্যায়েও যেতে পারে, যা পুরো চীন–যুক্তরাষ্ট্র সম্পর্ককে ঝুঁকির মুখে ফেলবে।

তিনি আরও বলেন, তাইওয়ানের স্বাধীনতার আকাঙ্ক্ষা তাইওয়ান প্রণালীর স্থিতিশীলতার সঙ্গে সাংঘর্ষিক। এই প্রণালীর স্থিতিশীলতা যুক্তরাষ্ট্র–চীন সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন :

যুক্তরাষ্ট্র ও চীন প্রতিদ্বন্দ্বী নয়, বরং মিত্র হওয়া উচিত: শি জিনপিং

তাইওয়ান ইস্যু বহুদিন ধরেই চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার কেন্দ্রবিন্দু। চীন তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দাবি করে এবং ভবিষ্যতে প্রয়োজনে একীভূত করার কথা বলে আসছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে তাইওয়ানকে স্বীকৃত স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিলেও দ্বীপটিকে প্রতিরক্ষা সহায়তা ও অস্ত্র সরবরাহ করে আসছে।

এ কারণে তাইওয়ান প্রণালী ঘিরে চীনের সামরিক উপস্থিতি ও টহল নিয়মিতভাবে উত্তেজনা বাড়িয়ে তুলছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪