| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি ট্যাংক বিধ্বস্ত

  • আপডেট টাইম: 05-06-2026 ইং
  • 587 বার পঠিত
ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি ট্যাংক বিধ্বস্ত

লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অ্যান্টি-ট্যাংক গাইডেড ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি বাহিনীর একটি ট্যাংক ধ্বংস হয়েছে। এ ঘটনায় একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। একই সময়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা হিজবুল্লাহ প্রত্যাখ্যান করায় সীমান্ত পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, নিহত কর্মকর্তা হলেন ২১ বছর বয়সী ক্যাপ্টেন ইতান শমুয়েল লেমবার্গ। তিনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ৭ম আর্মর্ড ব্রিগেডের ৭৫তম ব্যাটালিয়নে দায়িত্ব পালন করছিলেন এবং মিশমার হাশিভা এলাকার বাসিন্দা ছিলেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

সামরিক সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল প্রায় ৪টার দিকে লেবাননে অবস্থানরত হিজবুল্লাহর এক সদস্য একটি ইসরায়েলি ট্যাংক লক্ষ্য করে অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে ট্যাংকটি ধ্বংস হয় এবং ক্যাপ্টেন লেমবার্গ নিহত হন।

হামলার পরপরই ইসরায়েলি বাহিনী পাল্টা বিমান ও আর্টিলারি হামলা চালায়। এতে দক্ষিণ লেবাননের হিজবুল্লাহ সংশ্লিষ্ট বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করা হয় বলে জানানো হয়েছে।

ঘটনাটি এমন সময় ঘটল, যখন একদিন আগেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উভয় পক্ষ একটি সম্ভাব্য যুদ্ধবিরতি প্রস্তাবে নীতিগতভাবে সম্মত হয়েছিল। প্রস্তাব অনুযায়ী, হিজবুল্লাহ হামলা বন্ধ করবে এবং দক্ষিণ লেবাননের নির্দিষ্ট এলাকায় লেবাননের সেনাবাহিনী মোতায়েন করা হবে যেখানে হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরায়েলি সেনা কেউই অবস্থান করবে না।

তবে হিজবুল্লাহ এই প্রস্তাব প্রত্যাখ্যান করার পর যুদ্ধবিরতির অগ্রগতি অনিশ্চিত হয়ে পড়ে। এর মধ্যেই নতুন করে হামলা-পাল্টা হামলা সীমান্ত পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে, যা বড় ধরনের সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে। হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪