| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পঞ্চগড় সীমান্তে ১০ জনকে ‘পুশইন’ চেষ্টা ব্যর্থ, জিরো লাইনে উত্তেজনা

  • আপডেট টাইম: 05-06-2026 ইং
  • 600 বার পঠিত
পঞ্চগড় সীমান্তে ১০ জনকে ‘পুশইন’ চেষ্টা ব্যর্থ, জিরো লাইনে উত্তেজনা

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ ১০ জনকে বাংলাদেশে ‘পুশইন’ করার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর দ্রুত হস্তক্ষেপে ওই চেষ্টা ব্যর্থ হয়।

শুক্রবার (৫ জুন) ভোররাতে নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবির বড়বাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭৫৮/৫-এর কাছাকাছি ভারতের প্রধান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিএসএফের ৯৩ টিয়াপাড়া ক্যাম্প থেকে ওই ১০ জনকে কাঁটাতারের গেট খুলে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয় বলে জানা গেছে।

বিজিবি সূত্রে জানা যায়, ঘটনাস্থলে টহলরত বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে বাধা দিলে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের নিয়ে ভারতের অভ্যন্তরে সরে যায়। বর্তমানে তারা সীমান্তের ভারতীয় অংশে, জিরো লাইনের প্রায় ২০ গজ ভেতরে অবস্থান করছে।

ঘটনার পর সীমান্তের উভয় পাশে বিজিবি ও বিএসএফের টহল জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুই বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক চলছে বলে জানা গেছে।

এ বিষয়ে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বদরুদ্দোজা/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪