| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যত্রতত্র ময়লা ফেলা বন্ধে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান: ডাস্টবিন বিতরণ ও জরিমানা

  • আপডেট টাইম: 15-06-2026 ইং
  • 109 বার পঠিত
যত্রতত্র ময়লা ফেলা বন্ধে  স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান: ডাস্টবিন বিতরণ ও জরিমানা

রাজধানীর শাহবাগে বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকানপাট থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রোববার (১৪ জুন) ​পরিদর্শনকালে শাহবাগের বিভিন্ন দোকানের সামনে যত্রতত্র ময়লা পড়ে থাকতে দেখে প্রতিমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন এবং সরাসরি দোকানিদের সতর্ক করেন। নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার অভ্যাস গড়ে তুলতে তিনি দোকানিদের মাঝে ডাস্টবিন বিতরণ করেন। একই সাথে যত্রতত্র ময়লা ফেলে পরিবেশ দূষণের দায়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯ জন দোকানিকে মোট ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

আমরা বলছি না যে রাতারাতি ঢাকা শহরকে সিঙ্গাপুর বা ইউরোপের মতো পরিচ্ছন্ন করে ফেলবো। কিন্তু আমাদের ঢাকাকে নিজেদের মতো করে পরিচ্ছন্ন ও সাধারণ মানুষের বসবাসযোগ্য রাখতে চাই বলে ​উপস্থিত গণমাধ্যমকর্মীদের জানান প্রতিমন্ত্রী।

​জরিমানার বিষয়ে তিনি উল্লেখ করেন, গণতান্ত্রিক সরকার হিসেবে আমরা কোনো নাগরিকের ওপর জুলুম করতে চাই না। তবে আমরা প্রত্যাশা করি, নাগরিকরা যেখানে-সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে জমিয়ে রাখবেন, যেখান থেকে সিটি কর্পোরেশন তা সংগ্রহ করবে। সুনাগরিক হিসেবে সবাইকে সুঅভ্যাসের চর্চা করার আহ্বান জানিয়ে তিনি জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

​অভিযানকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মোঃ মাহাবুবুর রহমান তালুকদারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তানভীর/আল রাজীব/ আয়না নিউজ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪