| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডুবে থাকা জাহাজ থেকে নিখোঁজ যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

  • আপডেট টাইম: 15-06-2026 ইং
  • 8752 বার পঠিত
ডুবে থাকা জাহাজ থেকে নিখোঁজ যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

পিরোজপুরের জিয়ানগরে ডুবে থাকা একটি জাহাজের ভেতর থেকে মো. আব্দুল্লাহ পশারী (২২) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। রবিবার (১৪ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের উমেদপুর এলাকায় যৌথ অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। আব্দুল্লাহ পশারী উমেদপুর গ্রামের আলাল পশারীর ছেলে।

গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন আব্দুল্লাহ। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরে শনিবার (১৩ জুন) তিনি জিয়ানগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন বড় ভাই রানা। আবারও খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় দুর্ঘটনায় ডুবে থাকা এমভি গ্রীন এসট্রল-১ নামের একটি জাহাজের পাশে একটি ডিঙ্গি নৌকায় আব্দুল্লাহ ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়ির ওপর মোবাইল ফোন দেখতে পান তার বড় ভাই রানা পশারী। পরে থানা পুলিশসহ ফায়ার সার্ভিস কর্মীরা তাকে ঐ জাহাজ থেকে উদ্ধার করে। এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বোঝা যাবে বলে জানান নিহতের ভাই ভাই রানা পশারী।

সাধারণ ডায়েরির ভিত্তিতে আব্দুল্লাহকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসকে চিঠি দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ অভিযানে ডুবে থাকা জাহাজের ভেতর থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহাব্বত খান।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। সোমবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আল রাজীব/আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪