মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে বৃহস্পতিবার সকাল দশটায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও ফাতেহা পাঠপূর্বক মোনাজাত করা হয়।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন শাওন, সাংগঠনিক সম্পাদক মো. নূর আলম ভূঁইয়া ইমন, যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, বিএম কাউসার, জুবায়ের আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, দপ্তর সম্পাদক (যুগ্ম-সাধারণ সম্পাদক) মল্লিক ওয়াসি উদ্দিন তামী, প্রচার সম্পাদক তানভীর হাসান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবু হায়াত মো. জুলফিকার জেসান, ক্রীড়া সম্পাদক মো. সাইফ উল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী সাকিব মিয়াসহ বিশ্ববিদ্যালয় কমিটি ও হল কমিটিসমূহের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।
কর্মসূচিতে সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের এই দিনে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সূচনাকারী স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি ও আদর্শকে ধারণ করাই আমাদের মূল প্রেরণা।
বাংলাদেশের স্বাধীনতা অর্জনের চূড়ান্ত সংগ্রাম মুক্তিযুদ্ধের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার প্রতিটি লড়াইয়ে অনুপ্রেরণার দুটি নাম ও তাদের রেখে যাওয়া আদর্শ দৃষ্টান্তকে আমরা চিরস্মরণীয় করে রাখার জন্য বদ্ধপরিকর বলে উল্লেখ করেন সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। তাঁদের আদর্শকে ধারণ করে আমরা বাংলাদেশকে আরও গণতান্ত্রিক, সমৃদ্ধ ও আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করে যাব।