| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিসিইউ থেকে কেবিনে মির্জা আব্বাস

  • আপডেট টাইম: 03-04-2026 ইং
  • 1644 বার পঠিত
সিসিইউ থেকে কেবিনে মির্জা আব্বাস

সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) ভোরে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে চিকিৎসকদের পরামর্শে মির্জা আব্বাস সীমিতভাবে সবার সঙ্গে কথা বলছেন এবং তার শারীরিক অবস্থার আগের তুলনায় উন্নতি হয়েছে।

উল্লেখ্য, গত ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। এরপর থেকেই তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খানও চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন। গত মঙ্গলবার তিনি সেখানে যান এবং ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন শায়রুল কবির খান।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪