| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

  • আপডেট টাইম: 03-04-2026 ইং
  • 1576 বার পঠিত
বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

আগামীকাল শনিবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নীতি-নির্ধারণী ফোরামের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। রাত ৮টা ৩০ মিনিটে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপির চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী তারেক রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলের ভবিষ্যৎ সাংগঠনিক ও রাজনৈতিক কর্মপন্থা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এর আগে ৯ জানুয়ারি বিএনপির স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

দীর্ঘ বিরতির পর এই বৈঠককে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪