জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট আগামী শনিবার (৪ এপ্রিল) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ১১ দলের বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও লিঁয়াজো কমিটির সদস্য হামিদুর রহমান আযাদ এ কথা বলেন।
তিনি বলেন, সরকার সংসদ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। সংস্কারকে ধামাচাপা দিয়ে সরকার সংবিধানে শুধুমাত্র সংশোধনী আনতে চায়। বর্তমান সরকার শেখ হাসিনার মতোই ফ্যাসিবাদী পথে হাটছে। রাজপথের আন্দোলন ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই।
হামিদুর রহমান আযাদ আরও জানান, আগামী ৭ এপ্রিল ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।