| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বাধীনতার অপশক্তির বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে: মির্জা ফখরুল

  • আপডেট টাইম: 27-03-2026 ইং
  • 13495 বার পঠিত
স্বাধীনতার অপশক্তির বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে: মির্জা ফখরুল

স্বাধীনতার ৫৫ বছর পরও দেশ আবার অপশক্তির হুমকির মুখে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭১ সালে যারা পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করে হত্যা ও নির্যাতনে জড়িত ছিল, তারা নতুন করে সক্রিয় হয়ে উঠছে।

শুক্রবার (২৭ মার্চ) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন-এ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমানের প্রশংসা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ ১৮ বছরের ফ্যাসিস্ট শাসনের নিপিড়নে আমাদের রাষ্ট্র ভেঙে চুরমার হয়ে গিয়েছিল।

গণতন্ত্রকে ধ্বংস করে অর্থনীতিকে ভঙ্গুর করে দেওয়া হয়েছিল। জনগণের সমর্থনে নির্বাচনের মাধ্যমে আমরা এমন একজন নেতা পেয়েছি, যার স্লোগান আজ আমাদের নতুন স্বপ্ন দেখাচ্ছে। সোশ্যাল মিডিয়া যারা দেখেন তারা জানেন, দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা এখন তারেক রহমান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,, সকল অপশক্তিকে পরাজিত করে স্বাধীনতার শক্তিকে সামনে এগিয়ে নিতে হবে। এসব অপশক্তির বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

শহীদ জিয়া যেমন সাড়ে তিন বছরে তলাবিহীন ঝুড়ির দেশকে সম্ভাবনাময় বাংলাদেশে পরিণত করেছিলেন, তার যোগ্য পুত্র তারেক রহমানও আজ সেই পথ দেখাচ্ছেন। নির্বাচনের পরপরই তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং কৃষকদের ১০ হাজার টাকা কৃষি ঋণ মওকুফের কাজ শুরু করেছেন। এমনকি খাল খনন কর্মসূচিও শুরু হয়ে গেছে।

দলের নেতাকর্মীদের ত্যাগের কথা স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, বিগত ১৮ বছর আমাদের জীবন তছনছ করে দেওয়া হয়েছে।

৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, ২০ হাজার তরুণ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। ইলিয়াস আলীসহ বহু নেতাকর্মীকে গুম করা হয়েছে। তারপরও আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ থেকে বিচ্যুত হইনি, লড়াই চালিয়ে গেছি।

যারা সেদিন হানাদার বাহিনীকে সহযোগিতা করেছিল, তারা আজও সক্রিয়। আমাদের স্বাধীনতাকে সংহত করতে হলে এই অপশক্তিকে পরাজিত করতেই হবে।

সভায় বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং স্বাধীনতার চেতনা রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪