| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্পিকারের স্ত্রীর মৃত্যুতে জামায়াত আমিরের গভীর শোক

  • আপডেট টাইম: 28-03-2026 ইং
  • 12692 বার পঠিত
স্পিকারের স্ত্রীর মৃত্যুতে জামায়াত আমিরের গভীর শোক

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি শনিবার (২৮ মার্চ) সিঙ্গাপুর স্থানীয় সময় দুপুর দেড়টায় এই শোকবিবৃতি প্রদান করেন।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। শোকাহত পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর সমবেদনা জানাই। একজন সহধর্মিণী হিসেবে তিনি পরিবার ও সমাজে যে অবদান রেখে গেছেন, তা শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। মহান আল্লাহ তার জন্য জান্নাতুল ফেরদাউস দান করুন এবং শোকাহত পরিবারকে এই কঠিন শোক সহ্য করার তাওফিক দান করুন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪