জুলাই সনদ পূর্ণ বাস্তবায়নের দাবিতে সংবিধান সংস্কারের প্রশ্নে অনড় অবস্থান নিয়েছে বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, কেবল সংবিধান সংশোধন নয়, বরং সামগ্রিক সংস্কারই এখন সময়ের দাবি।
বুধবার (১ এপ্রিল) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদে আলোচনায় অংশ নিয়ে জামায়াতের দুই সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম এবং ব্যারিস্টার নাজিবুর রহমান এ মন্তব্য করেন।
তারা বলেন, সরকার যে সংবিধান সংশোধন কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে, তা মূলত জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের বিকল্প হিসেবে উপস্থাপন করা হচ্ছে। কিন্তু এই উদ্যোগে বিরোধী দলের অংশগ্রহণের কোনো সুযোগ নেই বলেও তারা স্পষ্ট করে দেন।
সংসদে তারা আরও উল্লেখ করেন, সংবিধান সংশোধন কমিটি সরকারের একতরফা প্রস্তাব। কিন্তু বর্তমান পরিস্থিতিতে শুধুমাত্র সংশোধন যথেষ্ট নয়—সংবিধানের মৌলিক সংস্কার প্রয়োজন।
জামায়াতের সংসদ সদস্যদের এ বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়েছে, প্রস্তাবিত কমিটিতে অংশগ্রহণের পরিবর্তে তারা বৃহত্তর রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ সংস্কার প্রক্রিয়া চায়।
জামায়াতারে এই দুই সংসদ সদস্য আরও বলেন, বিরোধী দলীয় নেতার কিছু বক্তব্য মিসকোড করা হয়েছে যে তিনি বলছেন সংবিধান সংস্কার পরিষদে রাজী হয়েছি যা ঠিক নয়।
এদিকে সকালে জাতীয় সংসদের কেবিনেট কক্ষে সংসদ কমিটির তৃতীয় বৈঠক শুরু হয়েছে আজ বুধবার।