| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রাংকে করে পাচারের সময় ৫০ লিটার পেট্রোল জব্দ, চালক পলাতক

  • আপডেট টাইম: 03-04-2026 ইং
  • 1617 বার পঠিত
ট্রাংকে করে পাচারের সময় ৫০ লিটার পেট্রোল জব্দ, চালক পলাতক

পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা এলাকায় মোটরসাইকেলের পেছনে দড়ি দিয়ে বাঁধা একটি ট্রাংকে করে পেট্রোল পাচারের সময় স্থানীয়দের হাতে ধরা পড়ে এক ব্যক্তি। শুক্রবার (দুপুরে) মডার্ন স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সন্দেহজনকভাবে ট্রাংক বহন করতে দেখে তারা মোটরসাইকেলটি থামানোর চেষ্টা করেন। এ সময় ট্রাংক খুলে দেখা যায়, ভেতরে তিনটি জারে রাখা রয়েছে বিপুল পরিমাণ ‘মহামূল্যবান’ তেল। পরে চালক কৌশলে পালিয়ে গেলেও ট্রাংকসহ জব্দ করা হয় প্রায় ৫০ লিটার পেট্রোল।

ঘটনার পর জব্দকৃত পেট্রোল পার্শ্ববর্তী একটি ফিলিং স্টেশনে নিয়ে ফুয়েল কার্ডধারীদের কাছে বিক্রি করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। এ থেকে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের সহায়তায় তেল জব্দ করা হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তির পরিচয় শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, বোদা উপজেলার ‘সুবাহানাকা ফিলিং স্টেশন’ থেকে একটি চক্র অসাধু উপায়ে তেল সংগ্রহ করে বেশি দামে বিক্রি করে আসছে। তাদের দাবি, পালিয়ে যাওয়া ব্যক্তির নাম হাবিব এবং তিনি ওই চক্রের সদস্য।

প্রশাসন জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪