| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিশুকে পানিতে ডুবিয়ে হত্যা চেষ্টার ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেফতার

  • আপডেট টাইম: 04-04-2026 ইং
  • 329 বার পঠিত
শিশুকে পানিতে ডুবিয়ে হত্যা চেষ্টার ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেফতার

ময়মনসিংহের ত্রিশালে মোবাইল চুরির অপবাদে দুই শিশুকে অমানবিকভাবে নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্ত আব্দুল্লাহ আল মাসুম (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (৩ এপ্রিল) রাত ২টার দিকে গাজীপুর থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ মার্চ সকাল সাড়ে ৯ টায় ত্রিশাল উপজেলার ধলা মধ্যপাড়া এলাকায় আরাফাত হোসেন (৮) ও মিহাদ হোসেন (৫) নামের দুই শিশুকে জোরপূর্বক ধরে নিয়ে গিয়ে পুকুরপাড়ে মারধর করা হয় এবং পানিতে ডুবিয়ে হত্যার চেষ্টা করা হয়। পরে শিশুদের জোর করে ময়লাযুক্ত পানি খাওয়ানো হয়।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। পুলিশ বিষয়টি তদন্তে নেমে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান চালিয়ে মাসুমকে গ্রেফতার করে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুদের বাবা মাহাবুল আলম ওরফে বুলবুল মামলা দায়ের করেছেন। মামলা অনুযায়ী মাসুমসহ মোট পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন জানান, দুই শিশুকে নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪