| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সন্তানের মৃত্যুর তিনদিন পর আইসিইউ থেকে ফোন পেলেন বাবা

  • আপডেট টাইম: 04-04-2026 ইং
  • 249 বার পঠিত
সন্তানের মৃত্যুর তিনদিন পর আইসিইউ থেকে ফোন পেলেন বাবা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১০ বছর বয়সী ফাতিমা খাতুনের মৃত্যু হলো আইসিইউ শয্যার অভাবে। রামেক (রাজশাহী মেডিকেল কলেজ) হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে ভর্তি করার জন্য আইসিইউ খালি হওয়ার খবর জানায় তার মৃত্যুর তিন দিন পর।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফাতিমা গত ১৫ দিন ধরে হামের উপসর্গে ভুগছিল। প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে ৩০ মার্চ সকালে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা দ্রুত আইসিইউতে নেওয়ার পরামর্শ দিলেও শয্যা না পাওয়ায় তার চিকিৎসা সম্ভব হয়নি। বিকেল ৫টার দিকে ফাতিমা মারা যান।

ফাতিমার মা সোনিয়া বেগম বলেন, আমার মেয়ের মৃত্যুর তিন দিন পর আইসিইউ বিভাগ থেকে ফোন করা হলো। কিন্তু আমার মেয়েটি আর নেই। কাকে আইসিইউতে রাখব?

ফাতিমার বাবা হারুন আলী বলেন, আমি রিকশা চালাই। ১৫ দিন ধরে মেয়ের জন্য চিকিৎসার চেষ্টা করেছি। তার মৃত্যুর তিন দিন পরে আইসিইউর খবর পেয়ে আমার বুকটা ফেটে যাচ্ছিল। গরিবের কোন মূল্য নেই।

পরিবারের অভিযোগ, সময়মতো আইসিইউ শয্যা না পাওয়ায় ফাতিমার জীবন রক্ষা করা সম্ভব হয়নি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪