| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজশাহী ও কুষ্টিয়ায় হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু

  • আপডেট টাইম: 04-04-2026 ইং
  • 300 বার পঠিত
রাজশাহী ও কুষ্টিয়ায় হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু

রাজশাহী ও কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত এই মৃত্যু ঘটে।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ মাস বয়সী শিশু আইজা এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ৮ মাস বয়সী ইব্রাহিম মারা যায়। এ নিয়ে কুষ্টিয়া জেলায় হামের উপসর্গে মোট চার শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ২০ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে জেলায় আক্রান্তের সংখ্যা ৩২০ জন, যার মধ্যে ২৩৫ জন চিকিৎসাধীন রয়েছে। এছাড়া আরও ৫-৬ জন শিশুর অবস্থা আশঙ্কাজনক।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, মৃত শিশুদের মধ্যে দুজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায় এবং একজনের বাড়ি নাটোরে। তাদের বয়স ৫ থেকে ৭ মাসের মধ্যে।

ডা. শংকর আরও জানান, শিশুরা তীব্র হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল এবং চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। সম্প্রতি রাজশাহী অঞ্চলে হামের সংক্রমণ বৃদ্ধির কারণে উদ্বেগ দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় এবং শিশুদের সুরক্ষার জন্য হাসপাতালে চিকিৎসা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪