| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরে বাস তল্লাশিতে ১২ কেজি গাঁজা উদ্ধার, ২ জন গ্রেফতার

  • আপডেট টাইম: 03-04-2026 ইং
  • 1591 বার পঠিত
নাটোরে বাস তল্লাশিতে ১২ কেজি গাঁজা উদ্ধার, ২ জন গ্রেফতার

নাটোর প্রতিনিধি

নাটোরে শাহী ক্লাসিক নামের এক যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

শুক্রবার (৩ এপ্রিল) ভোরে নাটোর সদর থানাধীন চকরামপুর এলাকায় অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন।

গ্রেফতারকৃতরা হলেন, লিটন শেখ (৪২), রাজবাড়ী সদর উপজেলার ভবানীপুর গ্রামের মৃত কাসেম শেখের ছেলে

শরিফুল ইসলাম (৩৫), নাটোরের বড়াইগ্রাম উপজেলার ছাতিয়ানগাছা মন্ডলপাড়া গ্রামের জিন্নাত আলীর ছেলে

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৩টা থেকে ভোর ৫টা পর্যন্ত চকরামপুর এলাকায় ইসলামিয়া পচুর হোটেলের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় কুড়িগ্রাম থেকে ফরিদপুরগামী শাহী ক্লাসিক (ঢাকা মেট্রো-ব-১৪-৫৩৫৭) বাসে থাকা দুই যাত্রীর স্কুল ব্যাগে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন বাদী হয়ে নাটোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের পরে থানায় হস্তান্তর করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪