| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টাঙ্গাইলে অবৈধ তেল মজুত: দুই ব্যবসায়ীকে সোয়া লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম: 04-04-2026 ইং
  • 474 বার পঠিত
টাঙ্গাইলে অবৈধ তেল মজুত: দুই ব্যবসায়ীকে সোয়া লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় অবৈধভাবে মিনি ফিলিং স্টেশন পরিচালনা, জ্বালানি তেল মজুত এবং অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) দিনব্যাপী উপজেলার গোবিন্দাসী বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে তাইফ এন্টারপ্রাইজে অবৈধভাবে মিনি ফিলিং স্টেশন পরিচালনা ও বেশি দামে তেল বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মাসুদ মেশিনারীজে অবৈধভাবে ৪ হাজার ৬২০ লিটার জ্বালানি তেল মজুত রাখার অপরাধে আরও ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব হাসান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল, এনএসআইয়ের সহকারী পরিচালক রাফিউর রহমান খান এবং ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাব্বির রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

প্রশাসন জানিয়েছে, ভোক্তা অধিকার রক্ষা এবং বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪