| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শনিবার লন্ডন যাবেন রাষ্ট্রপতি

  • আপডেট টাইম: 08-05-2026 ইং
  • 10980 বার পঠিত
শনিবার লন্ডন যাবেন রাষ্ট্রপতি

চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারের ফলোআপ হিসেবে কেমব্রিজের একটি বিশেষায়িত হাসপাতালে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শনিবার (৯ মে) লন্ডনে যাচ্ছেন বলে জানিয়েছে রাষ্ট্রপতির প্রেস উইং। 

বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইট মো. সাহাবুদ্দিনকে নিয়ে শনিবার সকালে লন্ডনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। এই ফ্লাইটে রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানাসহ পরিবারের সদস্য, রাষ্ট্রপতির চিকিৎসক ও বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা তার সফরসঙ্গী হিসেবে থাকবেন। 

আরও পড়ুন-

চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ : সমাজকল্যাণমন্ত্রী

আগামী ১৮ মে স্বাস্থ্য পরীক্ষা শেষে রাষ্ট্রপতির বাংলাদেশ বিমান এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশে ফেরার কথা রয়েছে। ২০২৩ সালের ১৮ অক্টোবরে সিঙ্গাপুরে মো. সাহাবুদ্দিনের কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়।


এফ এ/আয়না

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪