| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুর্নীতির তদন্তে আতঙ্ক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে দুর্নীতিবাজদের আগুন: শিক্ষামন্ত্রী

  • আপডেট টাইম: 14-05-2026 ইং
  • 348 বার পঠিত
দুর্নীতির তদন্তে আতঙ্ক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে দুর্নীতিবাজদের আগুন: শিক্ষামন্ত্রী

শিক্ষক নিয়োগ, সরকারি কেনাকাটা ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির তদন্ত শুরু করায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পরিকল্পিতভাবে আগুন দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, আপনারা দেখেছেন ডিজি প্রাইমারি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। কাগজপত্র, নথিপত্র, কম্পিউটার সব পুড়িয়ে দেওয়া হয়েছে। পেছনের বিষয়গুলো নিয়ে খোঁজ নিতে গেলেই এমন ঘটনা ঘটবে। সমস্যা আরও বাড়বে। প্রাথমিকের অফিসে আগুন দেওয়া হয়েছে একই কারণে। এখন ধীরে ধীরে কৌশলে এগোতে হবে।

জাল সনদধারী শিক্ষকদের বিষয়ে তিনি জানান, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) নতুন করে জাল শিক্ষক শনাক্তে কার্যক্রম শুরু করেছে। একই সঙ্গে শিক্ষকদের সনদ যাচাইয়ে নতুন সফটওয়্যার ও অ্যাপ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন :

বিসিএস পরীক্ষার সিলেবাসে পরিবর্তন

মন্ত্রী আরও বলেন, এগুলো অনেক বছর ধরে চলে আসছে। তাই একদিনে সব সমস্যার সমাধান সম্ভব নয়। ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, গত ১ মে ভোরে মিরপুরে অবস্থিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কয়েকটি কক্ষের গুরুত্বপূর্ণ নথিপত্র ও সরঞ্জাম পুড়ে যায়।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪