| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইউক্রেন কাঁপল ভয়াবহ রুশ হামলায় নিহত ১

  • আপডেট টাইম: 14-05-2026 ইং
  • 577 বার পঠিত
ইউক্রেন কাঁপল ভয়াবহ রুশ হামলায় নিহত ১

রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন অঞ্চলে বৃহস্পতিবার (১৪ মে) ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালেএতে অন্তত একজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছে বলে এক প্রতিবেদনে  জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি শেষ হওয়ার পর এটিই প্রথম বড় ধরনের সমন্বিত হামলা।

কিয়েভ অঞ্চলে রাতভর হামলায় অন্তত একজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। এদিকে হামলার লক্ষ্য বেসামরিক স্থাপনা ও আবাসিক ভবন ছিল বলে জানায় ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিদেঙ্কো। ধসে পড়া অ্যাপার্টমেন্ট ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকর্মীরা ১১ জনকে জীবিত উদ্ধার করছেন বলে জানিয়েছেন  কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো।  

আরও পড়ুন- 

ইউক্রেন সংঘাত সমাপ্তির ইঙ্গিত দিলেন : পুতিন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের মধ্যে এই হামলা প্রমাণ করে যে রাশিয়া যুদ্ধ চালিয়ে যেতে চায় বলে মন্তব্য করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা। মস্কোর ওপর চাপ সৃষ্টি ছাড়া এই যুদ্ধ থামানো সম্ভব নয় বলেও জানান তিনি। রাশিয়া মোট ৬৭৫টি ড্রোন ও ৫৬টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে যার বেশিরভাগই প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে। তবে ২৪টি স্থানে অন্তত ৩৮টি আঘাতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী। 

এফ এ/আয়না


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪