| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডাবল শিফট শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চেয়ে আহ্বান

  • আপডেট টাইম: 09-06-2026 ইং
  • 6680 বার পঠিত
ডাবল শিফট শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চেয়ে আহ্বান

দুই শিফটে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে নতুন নির্দেশনা দেয়া হয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে নির্ধারিত ইমেইলে পাঠানোর জন্য বলা হয়েছে।

সোমবার (৮ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এ তথ্য জানানো হয়। সব অঞ্চলের উপপরিচালককে এ চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ে ২ মে অনুষ্ঠিত এমপিও কমিটির সভায় ডাবল শিফট শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে তথ্য সংগ্রহ করে সিদ্ধান্তের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। এই সিদ্ধান্তের আলোকে সংযুক্ত ছক মোতাবেক তথ্য এক্সেল ফরম্যাটে নিকোশ ফন্টে সফটকপি এবং পিডিএফ কপি (চাহিত তথ্যের প্রমাণক অবশ্যই প্রতিষ্ঠানভিত্তিক পিডিএফ করে ই-মেইলে এবং ডাকযোগে পাঠাতে হবে) সংগ্রহ করে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে addshesecondary2@gmail.com ই-মেইলে পাঠানোর জন্য বলা হলো।

আল রাজীব/ আয়না নিউজ






ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪