| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরে নারীর প্রতি যৌন সহিংসতার প্রতিবাদে মহিলা পরিষদের মানববন্ধন

  • আপডেট টাইম: 11-06-2026 ইং
  • 3704 বার পঠিত
নাটোরে নারীর প্রতি যৌন সহিংসতার প্রতিবাদে মহিলা পরিষদের মানববন্ধন

নাটোর প্রতিনিধি : নাটোরে নারী ও কন্যার প্রতি যৌন সহিংসতা এবং ধর্ষণের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ, নাটোর জেলা শাখা। বুধবার বিকেলে শহরের কাইনাইখালি পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

সম্প্রতি নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক তরুণী মাকে ধর্ষণের অভিযোগ এবং জেলায় নারী ও শিশু নির্যাতনের ঘটনা বৃদ্ধির প্রেক্ষাপটে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন থেকে যৌন সহিংসতার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার, আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।

বাংলাদেশ মহিলা পরিষদ নাটোর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শ্যামা বশাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন দিঘাপতিয়া এম কে কলেজের সাবেক অধ্যক্ষ ও শিক্ষাবিদ আব্দুর রাজ্জাক, নাটোর ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির সহ-সভাপতি ও মহিলা পরিষদের প্যানেল আইনজীবী অ্যাডভোকেট খগেন রায়, নাটোর জজ কোর্টের আইনজীবী আব্বাস আলী, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সাথী’র নির্বাহী পরিচালক শিবলী সাদিক, জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা কমিটির সভাপতি নরেশ ওরাও, মহিলা পরিষদের লিগ্যাল সম্পাদক বিজলী রেজা এবং নারী নেত্রী শাহিনা লায়েজু।

বক্তারা বলেন, নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করা না গেলে অপরাধ প্রবণতা আরও বাড়বে। তারা নারীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানান।

সান্টু/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪