| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে ৪ শিকারী ও ৩ জেলে গ্রেফতার

  • আপডেট টাইম: 11-06-2026 ইং
  • 3706 বার পঠিত
সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে ৪ শিকারী ও ৩ জেলে গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি : পূর্ব সুন্দরবনের শেলার চরে হরিণ শিকারের ফাঁদসহ চার শিকারীকে আটক করেছে বনরক্ষীরা। এ সময় শিকারীদের ব্যবহৃত একটি ট্রলারও জব্দ করা হয়। আটক শিকারীদের বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের স্মার্ট টহল দলের বনরক্ষীরা বুধবার (১০ জুন) সন্ধ্যায় নিয়মিত টহলকালে শেলার চর টহল ফাঁড়ির ছাপড়াখালী এলাকায় বনের মধ্যে হরিণ শিকারের জন্য পেতে রাখা একাধিক ফাঁদ দেখতে পান। পরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ফাঁদ উদ্ধার এবং চার শিকারীকে আটক করা হয়। ঘটনাস্থলের অদূরে একটি খাল থেকে শিকারীদের ব্যবহৃত একটি ট্রলারও জব্দ করা হয়।

আটক শিকারীরা হলেন, সোলায়মান হাওলাদার (৪০), রাসেল (৩৮), নয়ন বিশ্বাস (১৭) ও নুর আলম (১৮)। তাদের বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামে।

অপরদিকে, সুন্দরবনে মাছ ধরার নিষিদ্ধ সময়ে সুপতি বনাঞ্চলের ডোরা এলাকার একটি খালে বুধবার বিকেলে অবৈধভাবে মাছ ধরার সময় ট্রলার ও জালসহ তিন জেলেকে হাতেনাতে আটক করেন বনরক্ষীরা। আটক জেলেরা হলেন, হিরু (৪০), আলমগীর (৩৫) ও তামীম মৃধা (১৯)। তাদের বাড়ি বরগুনা জেলার ছোট পাথরঘাটা গ্রামে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলেন, আটক হরিণ শিকারী ও জেলেদের বিরুদ্ধে বন আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। তাদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

সোহাগ/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪