| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আর্জেন্টিনার ৬৮ বছরের পুরোনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন মেসি

  • আপডেট টাইম: 10-06-2026 ইং
  • 5265 বার পঠিত
আর্জেন্টিনার ৬৮ বছরের পুরোনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন মেসি

৩৯ বছর বয়সেও লিওনেল মেসি যেন ঝলক দেখাচ্ছেন আগের মতোই। খেলছেন, খেলাচ্ছেন, দলকেও জেতাচ্ছেন। এখনো রেকর্ড বইয়ের পাতা ওলটপালট করে দিচ্ছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি।  ৩৮ বছর ১১ মাস ১৮ দিন বয়সে গোল করে ইতিহাসের সবচেয়ে বেশি বয়সী গোলদাতার অনন্য রেকর্ডটি গড়লেন এই মহাতারকা। ফুটবল মাঠে বয়স যেন শুধুই একটি সংখ্যা, তার সবচেয়ে বড় উদাহরণ লিওনেল মেসি।

আজ বুধবার (১০ জুন) সকালে এক প্রীতি ম্যাচে আইসল্যান্ডের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ম্যাচটিতে ৩-০ গোলের দাপুটে জয় পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের প্রায় সাত দশকের পুরনো এক রেকর্ড ভেঙে নতুন রেকর্ড নিজের দখলে নিলেন তিনি। দলের হয়ে স্পট কিক থেকে দ্বিতীয় গোলটি করার মাধ্যমেই এই ঐতিহাসিক রেকর্ডের পাতায় নাম লেখান মেসি।

আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ডটি ছিল লাব্রুনার। ১৯৫৭ সালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে যখন তিনি গোল করেছিলেন, তখন তার বয়স ছিল ৩৮ বছর ৯ মাস ১০ দিন। দীর্ঘ ৬৮ বছর ধরে অক্ষুণ্ন থাকা সেই রেকর্ডটি আজ নিজের করে নিলেন মেসি।

আন্তর্জাতিক ক্যারিয়ারের ১৯৯তম ম্যাচ খেলতে এদিন শুরুর একাদশে ছিলেন না লিওনেল মেসি। ম্যাচের ৬৯তম মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে যখন তিনি মাঠে নামেন, গ্যালারিতে তখন করতালির রোল। মাঠে নামার ঠিক ৫৩ সেকেন্ডের মাথায় নিজের জাদুকরী ফুটবল শৈলী দেখান এলএমটেন।

আইসল্যান্ডের বিপক্ষে করা গোলটি ছিলো আর্জেন্টিনার আকাশী-নীল জার্সিতে মেসির ১১৭তম আন্তর্জাতিক গোল। আর এই গোলের মুহূর্তেই তিনি ভেঙে দেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার অ্যাঞ্জেল লাব্রুনার রেকর্ড।

১৯৫৭ সালে ব্রাজিলের বিপক্ষে গোল করার সময় তার বয়স ছিল ৩৮ বছর ৯ মাস ১০ দিন। দীর্ঘ ৬৮ বছর ধরে অক্ষুণ্ন থাকা সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন লিওনেল মেসি, যা তার বর্ণাঢ্য ক্যারিয়ারে যোগ করল আরেকটি গৌরবময় অধ্যায়।

সূর্যয় / আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪