| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানে সামরিক অভিযান শেষ পর্যায়ে: ট্রাম্পের দাবি

  • আপডেট টাইম: 02-04-2026 ইং
  • 2487 বার পঠিত
ইরানে সামরিক অভিযান শেষ পর্যায়ে: ট্রাম্পের দাবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে পরিচালিত সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র তাদের কৌশলগত লক্ষ্য অর্জনের প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছে। স্থানীয় সময় বুধবার সকালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের লক্ষ্য অর্জন এখন খুব কাছাকাছি। ইরানে আমাদের কাজ শেষ করতে আর হয়তো দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে।

প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, গত চার সপ্তাহে মার্কিন সশস্ত্র বাহিনী যুদ্ধক্ষেত্রে দ্রুত, চূড়ান্ত এবং অপ্রতিরোধ্য সাফল্য অর্জন করেছে। তার ভাষায়, এটি এমন এক জয়, যা অনেকেই আগে কখনও দেখেননি।

তিনি আরও বলেন, ২০১৫ সাল থেকেই ইরানকে সতর্ক করে আসছে যুক্তরাষ্ট্র—তাদের কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। ট্রাম্প অভিযোগ করেন, ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে শত্রুতাপূর্ণ মনোভাব পোষণ করে এবং তাদের ধ্বংস কামনা করে।

এ প্রসঙ্গে ২০১৫ সালের পারমাণবিক চুক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা-এর প্রশাসনের সময় ইরানের সঙ্গে যে চুক্তি হয়েছিল, তা যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থী ছিল। ওই চুক্তির আওতায় ইরান ইউরেনিয়াম মজুদ কমাতে সম্মত হয় এবং এর বিনিময়ে তাদের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়।

তবে ২০১৮ সালে প্রেসিডেন্ট ট্রাম্প ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। তার দাবি, যদি তিনি ওই সিদ্ধান্ত না নিতেন, তাহলে আজ ইসরায়েলের অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারত।

উল্লেখ্য, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের এই সামরিক ও কূটনৈতিক অবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করেছে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪