| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মুফতি আমির হামজার বিরুদ্ধে সমন জারি

  • আপডেট টাইম: 02-04-2026 ইং
  • 2372 বার পঠিত
মুফতি আমির হামজার বিরুদ্ধে সমন জারি

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আমলী আদালত কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে সমন জারি করেছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন ভুইয়া এ আদেশ দেন।

জানা গেছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী আখ্যা দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জ জেলা জজ আদালতে মামলা দায়ের করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির।

সিরাজগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার (রফিক সরকার) বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুৎমন্ত্রীকে নাস্তিক বলার অভিযোগে দায়ের করা মামলার প্রেক্ষিতে আদালত এই সমন জারি করেছেন। তিনি মামলায় বাদীপক্ষের আইনজীবী হিসেবে রয়েছেন।

এর আগে, গত ৩০ মার্চ একই অভিযোগে জেলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস.এম. নাজমুল ইসলাম একশ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন, যা আদালত তদন্তের জন্য গ্রহণ করেছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪