| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সান মারিনোর বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ

  • আপডেট টাইম: 05-06-2026 ইং
  • 1174 বার পঠিত
সান মারিনোর বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ইউরোপের দেশ সান মারিনোর বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় শুক্রবার (৫ জুন) রাত ১১টায়। ম্যাচের ভেন্যু সান মারিনোর সেরেভালে শহরের সান মারিনো স্টেডিয়াম।

ম্যাচটিকে সামনে রেখে পুরোদমে প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ দল। প্রধান কোচ থমাস ডুলির অধীনে ঢাকায় অনুশীলন ক্যাম্প শেষ করে ইতালিতে গিয়ে আরও প্রস্তুতি নিয়েছে জামাল ভূঁইয়ার দল। সান মারিনো পৌঁছানোর পর থেকেই অনুশীলনে বেশ মনোযোগী দেখা গেছে ফুটবলারদের।

দলের সঙ্গে শুরু থেকেই যোগ দিয়েছেন শোমিত শোম। অন্যদিকে ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার হামজা চৌধুরী দলের সঙ্গে দুটি অনুশীলন সেশন সম্পন্ন করেছেন। তাকে ঘিরে সমর্থকদের মধ্যেও বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

ম্যাচের আগে অনুষ্ঠিত আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, দল আত্মবিশ্বাসী এবং ভালো একটি ম্যাচ খেলতে প্রস্তুত। একই সুরে কথা বলেছেন কোচ থমাস ডুলিও। তার বিশ্বাস, সঠিক পরিকল্পনা অনুসরণ করতে পারলে ইতিবাচক ফল পাওয়া সম্ভব।

আন্তর্জাতিক ফুটবলে নিজেদের অবস্থান আরও শক্ত করতে ম্যাচটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

হাফিজ/ আয়না নিউজ







ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪